ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে অপ্রত্যাশিত লজ্জাজনক হারের পর এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানদের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। আজও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।


সাকিব আল হাসান বলেন, 'গত ম্যাচে আমরা ভালো করতে পারি নি। আজকে নতুন একটা দিন এবং ভালো উইকেট। আশা করি, বোর্ডে বড় সংগ্রহ দাঁড় করাতে পারব।'


আফগানিস্তানের বিপক্ষে একাদশে তিন বদল এনেছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে অভিষেক হচ্ছে শামীম পাটোয়ারীর। এছাড়া হাসান মাহমুদ ও আফিফ হোসেন একাদশে ফিরেছেন।


বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ।


আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকি এবং মুজিব উর রহমান।

ads
ads
ads

Our Facebook Page

↑